মেক্সিকান সুন্দরী ভেনেসা পন্সে দে লিওন
বিশ্বসুন্দরী ২০১৮ ভেনেসা পন্সে দে লিওন

স্বপ্ন সাধনঃ ১১৮টি দেশের সুন্দরীদের নিয়ে অনুষ্ঠিত স্বপ্নের প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড-২০১৮’-এর মুকুট জিতে নিলেন ২৬ বছর বয়সী মেক্সিকান সুন্দরী ভেনেসা পন্সে দে লিওন।


চীনের সানাইয়া সিটিতে অনুষ্ঠিত বিশ্বসুন্দরী ২০১৮-এর চূড়ান্ত আসরে বিশ্বের ১১৭ সুন্দরীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতে নেয়া স্বপ্ন জয়ী ভেনেসা পন্সে দে লিওন।


৫ ফুট ৭ ইঞ্চি দীর্ঘ এ সুন্দরী শুধু রূপেই নয়, গুণেও অতুলনীয়। ১৯৯২ সালের ৭ মার্চ মেক্সিকোর গুয়ানোজুয়াটো শহরে জন্মগ্রহণ করেন এই স্বপ্ন জয়ী কন্যা এবং বেড়ে উঠেছেন মেক্সিকো সিটিতে। ছোটবেলা থেকেই শোবিজ অঙ্গনের সঙ্গে জড়িত থাকলেও মডেলিং শুরু করেন ২০১৪ সালে। মেক্সিকোর স্থানীয় নেক্সট টপ মডেল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ভেনেসা পন্সে দে লিওন। শিক্ষাজীবনে আন্তর্জাতিক ব্যবসায়ের ওপর করেছেন স্নাতকোত্তর ডিগ্রি।


মেক্সিকান সুন্দরী ভেনেসা পন্সে দে লিওন


কর্মরত ছিলেন মেক্সিকোর নারী পুনর্বাসন কেন্দ্রের বোর্ড অব ডাইরেক্টরস হিসেবে। শুধু তাই নয় ‘মাইগ্রেন্টস এলএন ক্যামিনো’ নামে স্থানীয় দাতব্য সংস্থায়ও কাজ করেছিলেন স্বেচ্ছাসেবী হিসেবে। এ ছাড়াও আন্তর্জাতিক ইয়ুথ ইন্সটিটিউটের একজন বক্তা হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছেন এ সুন্দরী স্বপ্ন জয়ী ভেনেসা পন্সে দে লিওন। সেখানে রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।


ভেনেসা পন্সে দে লিওনের পছন্দের খেলা ভলিবল। স্কুবা ডাইভার হিসেবে সমুদ্রতলে নেমেছেন বহুবার। প্রিয় কাজ সিনেমা দেখা। পছন্দের সিনেমার তালিকায় ‘প্রিন্স অব ইজিপ্ট’।


মেক্সিকান সুন্দরী ভেনেসা পন্সে দে লিওন

নিজের সম্পর্কে তিনি বলেন, ‘আমি একজন নারী, যে কিনা সবসময় স্বপ্ন ও লক্ষ্য ঠিক করার চেষ্টা করি। আমি শিল্প, প্রেম ও মানুষের যত্ন করতে পছন্দ করি। আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। আর সেজন্য দিনেও স্বপ্ন দেখি। মানুষের মুখে হাসি এনে দিতে পারলে সবচেয়ে বেশি আনন্দ পাই।’


এরই মধ্যে বাংলাদেশেও আসার ইচ্ছা পোষণ করেছেন এ স্বপ্ন জয়ী সুন্দরী ভেনেসা পন্সে দে লিওন। সুদূর মেক্সিকো থেকে কখনও বাংলাদেশকে সেভাবে জানার সুযোগ হয়নি তার। জানালেন, সময় পেলে চলেও আসবেন লাল-সবুজের বাংলাদেশে।